১০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:৪৯ পিএম

তিন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে নতুন অধ্যক্ষ ও পরিচালক

তিন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে নতুন অধ্যক্ষ ও পরিচালক
মোছা. ফরিদা ইয়াসমিন, শিরিন সুলতানা ও রাজশাহী নার্সিং কলেজের লোগো। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী নার্সিং কলেজ ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের (নিয়ানার) নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব শাহ নুসরাত জাহান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, নিয়ানারের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (পিএমআইএস) শিরিন সুলতানা।

এ ছাড়া রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্স মোসা. মতিয়ারা খাতুন। আর শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজের অধ্যক্ষ হয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (শিক্ষা) ফরিদা ইয়াসমিন।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নিজ বেতনে পদায়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে এতে।

►অফিস আদেশ দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত