১১ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৪৭ এএম
মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ডক্টরস প্ল্যাটফর্মের বিবৃতি

‘ম্যাটস শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্বাস্থ্যখাতের হুমকি’

‘ম্যাটস শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্বাস্থ্যখাতের হুমকি’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তে স্বাস্থ্যখাতকে হুমকির মুখে ফেলে দিচ্ছে দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজ ও ডক্টরস প্ল্যাটফর্ম বিবৃতি প্রদান করেছেন। 

বিবৃতিতে বলা হয়, ডিগ্রিবিহীন ব্যক্তিদের স্বাস্থ্যসেবা প্রদানে ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। এতে প্রতারণার এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এর ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো ভয়াবহ সমস্যা সৃষ্টি হচ্ছে, যা ভবিষ্যতে দেশের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টা বেধে দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত বাতিলসহ চিকিৎসকদের সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করতে হবে। অন্যথায় দেশের মেডিকেল স্টুডেন্ট ও চিকিৎসকগণ কঠোর কর্মসূচি দিবে।

এদিকে উচ্চশিক্ষার সুযোগ ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদানসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বেশ কয়েকদিন অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। দাবি মানার ঘোষণা না পেলে শাহবাগ মোড় ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।

প্রসঙ্গত, ঢাকা মেডিকেল কলেজসহ প্রায় ২০টি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মেডিকেল প্ল্যাটফর্ম বিবৃতি প্রদান করেছে।

এচএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত