২৪ জানুয়ারী, ২০২৫ ০৯:৫৪ পিএম

বাবার স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে: বিডিএস ফাইনাল প্রফে দ্বিতীয় হওয়া ডা. জুনি

বাবার স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে: বিডিএস ফাইনাল প্রফে দ্বিতীয় হওয়া ডা. জুনি
ডা. জুনি আক্তার।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভু্ক্ত ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) শিক্ষার্থী ডা. জুনি আক্তার।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সিলেবাসে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফ্যাশিয়াল সার্জারি, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, অর্থোডোন্টিক্স, পেডোডোন্টিক্স, প্রস্থোডোন্টিক্স অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ—এই পাঁটি বিষয় রয়েছে। ডা. জুনি আক্তার সব বিষয়ে বিডিএসের সর্বোচ্চ নম্বর অনার্স মার্ক পেয়েছেন। প্রায় এক হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান করেছেন এসএসএমসির ডি ৮তম ব্যাচের এই শিক্ষার্থী।

জানতে চাইলে ডা. জুনি আক্তার বলেন, ‘যা প্রত্যাশা করেছি, তার থেকে বেশি আল্লাহ দিয়েছেন, এজন্য অবশ্য অনেক ভালো লাগছে। বাবা-মা, আত্মীয়-স্বজন সবাই অনেক খুশি, আমি অনেক খুশি। অনেক আগে থেকে আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল, মেয়ে ডাক্তার হবে। রেজাল্ট প্রকাশের মাধ্যমে বাবার সেই স্বপ্ন পূরণ হয়েছে, এটা আলাদা একটা অনুভূতি। আমারও ইচ্ছা ছিল ভালো কিছু করবো।’

তিনি বলেন, ‘কলেজে যখন কেউ জিজ্ঞেস করতো বড় হয়ে কী হবা, তখন আমি বলতে পারতাম না, এটা, ওটা হবো, তখন আমি বলতাম আমি একজন ভালো মানুষ হতে চাই। তখন বাবা বলতেন ভালো কাজ করার জন্য সবচেয়ে ভালো অপশন হলো মানুষের চিকিৎসা সেবা করা। তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হবো।’

ডা. জুনি আক্তার বলেন, ‘আমার এই ফলাফলের পেছনে আমার শিক্ষকদের অনেক অবদানের রয়েছে। আমার প্রত্যেকটা শিক্ষক ছিল অনেক সহযোগী ছিলেন, তাঁদের গাইলাইন, পরিশ্রম আর অনুপ্রেরণা ছাড়া আমার এই ফলাফল সম্ভব ছিল না। তাঁদেরকে প্রতি আমি কৃতজ্ঞ। সেইসঙ্গে আমার ব্যাচমেটরাও আমাকে বিভিন্নভাবে পর্যাপ্ত সহযোগিতা করেছেন, যার কারণে এতো সুন্দর ফলাফল করা সম্ভব হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অজপাড়া গ্রামে জন্ম জুনি আক্তারের। বেড়ে ওঠা সেখানে। বাবার উৎসাহ আর অনুপ্রেরণায় এগিয়ে চলা ডা. জুনি আক্তারের। বাঞ্ছারামপুরের শাহ রাহাত আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৬ সালে এসএসসি ও এইচএসসি ২০১৮ সালে পাস করেন তিনি। আটবোনের মধ্যে সবার ছোট তিনি।

জুনি আক্তারের বাবা একজন কৃষক ও মা গৃহিনী। এর আগে তিনি বিসিএস ফার্স্ট প্রফে ষষ্ঠ স্থান ও থার্ড প্রফেশনাল পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। জুনি আক্তার ২০১৮-১০ সেশনের বিডিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ১৯০তম স্থান অর্জন করেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এসএসএমসি
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত