১৬ জানুয়ারী, ২০২৫ ০২:০১ পিএম

শিশুর ‘ভুল চোখে’ অস্ত্রোপচার করা ডা. শাহেদারা গ্রেপ্তার

শিশুর ‘ভুল চোখে’ অস্ত্রোপচার করা ডা. শাহেদারা গ্রেপ্তার
শিশু চক্ষু বিশেষজ্ঞ ও স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিশুর ”বাম চোখের পরিবর্তে ডান চোখের অস্ত্রোপচার করা’ শিশু চক্ষু বিশেষজ্ঞ ও স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসকের ভুলে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগে ভুক্তভোগী মামলা করেন। এ মামলার পরিপেক্ষিতে অভিযুক্ত চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

এর আগে, বাম চোখে ময়লাজাতীয় কোনো বস্তুর অস্তিত্ব টের পেয়ে মঙ্গলবার ধানমন্ডি আই হসপিটালে দেড় বছর বয়সী শিশু ইরতিজা আরিজ হাসানের চিকিৎসা করাতে আসেন তার বাবা-মা। কিন্তু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগম তার ডান চোখে অস্ত্রোপচার করেন। পরে দুঃখ প্রকাশ করে আবারও বাম চোখ অপারেশন করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী শিশু ইরতিজার বাবা মাহমুদ হাসান তার সন্তানের ভুল চোখে চিকিৎসার অভিযোগ ধানমন্ডি থানায় একটি মামলা করেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক গ্রেপ্তার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক