০৭ জানুয়ারী, ২০২৫ ০১:২৯ পিএম

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন বিএসএমএমইউ ভিসি

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন বিএসএমএমইউ ভিসি
ছবি: সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট:

গণঅভ্যুত্থানে আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসারত ছাত্র-জনতার খোঁজ-খবর নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিএসএমএমইউর কেবিন ব্লকের চতুর্থ তলায় তাদের খোঁজ নেন তিনি। সেখানে মোট ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের সাথে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি আহত রোগীদের আন্তরিকতার সাথে সর্বাধুনিক উন্নত চিকিৎসা প্রদানসহ সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বিএসএমএমইউ ভিসি জানান, চিকিৎসাধীন একজনের বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন কর্তব্যরত চিকিৎসক চিকিৎসার ফলোআপ নিশ্চিত করবেন ওবিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ রাউন্ড দিবেন।

আহতদের পরিদর্শনকালে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর চলমান প্রক্রিয়া ত্বরানিত করার নির্দেশ দেন ভিসি মো. শাহিনুল আলম। একই সঙ্গে পাঁচজনের চলমান চিকিৎসা পুনর্মূল্যায়ন করে নতুন করে চিকিৎসার নির্দেশনা দেন তিনি।

এ সময় খাবার ও চিকিৎসার গুণগত মান উন্নত হওয়ায় রোগীরা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি রাউন্ড চলাকালে আন্তরিকতার জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

পরিদর্শনকালে বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহতদের জন্য গঠিত চিকিৎসা সেলের সভাপতি অধ্যাপক ডা. এম এ শাকুর, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক ডা. মো. আবু নাছের, ডা. শরীফ মো. আরিফুল হক, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, মো. মাসুদ আল হাসান, পুষ্টিবিদ তৃপ্তি চৌধুরী ও জাহানারা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত