এফসিপিএস পার্ট-১ ফল প্রকাশ, পাসের হার ২১ শতাংশ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ২১ দশমিক ৯৮ শতাংশ।
আজ সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিসিপিএসের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়েছে।
জানতে চাইলে বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে বলেন, ‘এ বছর এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় দুই হাজার ১৬০ চিকিৎসক পাস করেছেন। শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় সাড়ে দশ হাজার। এরমধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী ফরমপূরণ করে পরীক্ষা দেননি। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯ হাজার ৮০০ শিক্ষার্থী।’
তিনি বলেন, ‘সবসময়ই অনেক চিকিৎসক এফসিপিএস পার্ট-১ পরীক্ষার ফরমপূরণ করেন পরীক্ষা দেন না। এটির সংখ্যা প্রতিবছর ৫০০ থেকে ৭০০ হয়ে থাকে।’
জানা গেছে, এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা ৪, ৫ ও ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। তবে বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনের কারণে এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা পেছানোর আশঙ্কা ছিল। সবকিছু কাটিয়ে সময়সূচি অনুযায়ীই এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা শুরু হয়।
এ বিষয়ে ৩০ ডিসেম্বর বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পার্ট-১ পরীক্ষা ৪, ৫, ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর জন্য একটি পক্ষ আবেদন করেছেন। তবে এর বিপরীতে আরেকটি পক্ষ পরীক্ষা চলমান রাখার কথা বলেছেন। কারণ তাদের অনেকেই ইনস্টিটিউট থেকে এরই মধ্যে ছুটি নিয়ে ফেলেছেন।’
‘আর মিডটার্ম আমরা পিছিয়ে ১৩ ও ১৫ জানুয়ারি আয়োজন করবো। ১৪ জানুয়ারি মেডিসিনের অসপি হবে, এটা বড় পরীক্ষা। না হলে বিএসএমএমইউর সঙ্গে পরীক্ষার ওভারলেপ হবে’, বলেন অধ্যাপক ডা. জামাল।
এসএইচ
-
৭ ঘন্টা আগে
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
-
০২ জুন, ২০২৬