১৭ ডিসেম্বর, ২০২৪ ০৬:০৭ পিএম

‘শিক্ষার পরিবেশ নেই’, আসন কমলো সিরাজুল ইসলাম মেডিকেলে

‘শিক্ষার পরিবেশ নেই’, আসন কমলো সিরাজুল ইসলাম মেডিকেলে
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ বিদ্যমান না থাকায় রাজধানীর বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের আসন সংখ্যা কমিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ সংক্রান্ত চিঠিতে বিষয়টি জানিয়েছে। চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস এতে সই করেছেন।

এর আগে, গত ৮ ডিসেম্বর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট, হোমিওপ্যাথিক ও ইউনানী মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি, কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘বর্ণিত প্রতিষ্ঠানে আইন অনুযায়ী পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ বিদ্যমান না থাকায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা ১০০ থেকে কমিয়ে ৫০ করা হলো।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত