১৭ ডিসেম্বর, ২০২৪ ০৬:৩৯ পিএম

বিএসএমএমইউতে অভ্যুত্থানে আহতদের মাঝে ড্যাবের অনুদান

বিএসএমএমইউতে অভ্যুত্থানে আহতদের মাঝে ড্যাবের অনুদান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে এসব অনুদান বিতরণ করা হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ নির্বাচনের উপর জোর দেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে।’

টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কার কাজে আসবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস। সংস্কারের শিক্ষা বিএনপির কাছ থেকেই নিতে হবে।

সংস্কারের সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে বিএনপির ৩১ দফা জনগণের মাঝে প্রচার ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন ডা. জাহিদ।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে সহ-সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ডা. পারভেজ রেজা আকন, ড্যাবের প্রেস অ্যান্ড প্রকাশনা সেক্রেটারি ডা. মো. জাফর, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাইফুল আজম রঞ্জু, ড্যাব নেতা ডা. আসম নওরোজ, বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত