১৪ ডিসেম্বর, ২০২৪ ০৭:৫৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থান

আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন অধ্যাপক সায়েদুর রহমান

আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন অধ্যাপক সায়েদুর রহমান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের খোঁজ-খবর নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। শনিবার (১৪ ডিসেম্বর) বিএসএমএমইউ পরিদর্শন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানের আহত প্রত্যেক রোগীর সাথে কথা বলেন অধ্যাপক সায়েদুর রহমান। এ সময় আহতদের সার্বিক খোঁজ-খবর নেন তিনি। এ ছাড়া তাদের চিকিৎসার বিষয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ভিসির নেতৃত্বে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মীরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা জ্ঞাপন করে বিএসএমএমইউ পরিবার।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক