ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ৩১৬
মেডিভয়েস রিপোর্ট: গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ৩১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১৮ জন।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি বছরে মোট ৯৮ হাজার ৫০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ১৭৯ জন। আর মৃত্যু ঘটেছে ৫৪৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ছিলেন। অপর দুইজনের বাড়ি বরিশাল ও খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে)।
এ ছাড়া আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ২০৭ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৯৫, দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৩ এবং সিটি কর্পোরেশেনের বাইরে ৩৯ জন রয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৪০, চট্টগ্রামে ৪৭, খুলনায় ১৪, ময়মনসিংহে ছয়, রাজশাহীতে ১১ এবং সিলেটে একজন আক্রান্ত রয়েছেন।
এনএআর/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬