শিক্ষার্থী ভর্তির অনুমতি পেল খায়রুন্নেছা নার্সিং ইনস্টিটিউট
মেডিভয়েস রিপোর্ট: যশোরের খাইরুন্নেছা নার্সিং ইনস্টিটিউটকে শর্তসাপেক্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) নির্বাহী সভার সিদ্ধান্তের আলোকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে।
তিন বছরের ডিপ্লোমা কোর্সে ৫০ শিক্ষার্থী ভর্তি নিতে পারবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব শাহ্ নুসরাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে যে সকল শর্ত উল্লেখ করা হয়েছে তা হলো সরকারি নীতিমালা আবশ্যিকভাবে প্রতিপালন করতে হবে, অনুমোদনকৃত আসনের ৫ শতাংশ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখতে হবে, অনুমোদনকৃত আসনের সর্বোচ্চ ২০ শতাংশ পুরুষ শিক্ষার্থী ভর্তি করা যাবে, লাইব্রেরিতে পর্যাপ্ত বই সংরক্ষণ করতে হবে এবং ল্যাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বাড়াতে হবে।
এসআই/এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৪
-
১৪ অগাস্ট, ২০২৪
-
২৪ জানুয়ারী, ২০২২
-
১১ ফেব্রুয়ারী, ২০২১