১৬ জুলাই, ২০২৪ ১১:৩৭ এএম

নার্স দম্পতিকে নির্যাতনে গ্রেপ্তার এক, তিনজনের বিরুদ্ধে পরোয়ানা

নার্স দম্পতিকে নির্যাতনে গ্রেপ্তার এক, তিনজনের বিরুদ্ধে পরোয়ানা
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) অভ্যন্তরে নার্স দম্পতিকে নির্যাতনের মামলায় অভিযুক্ত বিএনএমসির অফিস সহকারী ফজলে রাব্বিকে কারাগারে ও তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আকবরি খানম আকবরী খানমের আদালত ফজলে রাব্বিকে জেল হাজতে প্রেরণ করেন এবং মুরাদ শিকদারের জামিন মঞ্জুর করেন। মামলায় পলাতক অপর তিনজন আসামি অলোক কুমার দাস, খন্দকার শাকিল আহমেদ, হাসান আল মিজানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। বাদী পক্ষে মামলার শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হারুন শাহিন, এস এম ফয়ছাল আহমেদ।

গত বছরের ৩ মে বুধবার পেশাগত নিবন্ধন নবায়ন পূর্বক উত্তোলন করতে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে যান বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের (বিএনএ) কোষাধ্যক্ষ ও রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আনন্দ কুমার দাস এবং একই প্রতিষ্ঠানে কর্মরত তার স্ত্রী সুজলা রানী রায়। এ সময় তাদেরকে ৯ ঘণ্টা আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় তারা একটি মামলা (সিআর মামলা নং ১৬৮/২০২৩, শাহবাগ) দায়ের করেন।  দীর্ঘদিন ধরে তদন্ত শেষে গোয়েন্দা রমনা বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা কর্তৃক পেনাল কোড ৩২৩/৩২৭/৩০৭/২০১/৩৪৮/৩৫৪/৫০০/৫০৬ ধারার অপরাধ করিয়াছেন মর্মে প্রতিবেদন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়। 

আদালত সোমবার ওই মামলার আসামি (১) ফজলে রাব্বি, (২) অলোক কুমার দাস, (৩) খন্দকার শাকিল আহমেদ, (৪) মুরাদ শিকদার ও (৫) হাসান আল মিজানকে আদালতে হাজির হতে সমন জারি করেন। সোমবার আসামিদের মধ্যে দুজন আদালতে হাজির হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক