সলিমুল্লাহ মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, ছাত্রাবাসে ঢুকে নারীদের হয়রানির হুমকি
মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এই হামলা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, নারীদের ছাত্রাবাসে ঢুকে আরও ভয়াবহ হামলা এবং যৌন হয়রানির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
একাধিক সূত্রে জানা গেছে, আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাস থেকে বের হন। এর কিছুক্ষণের মধ্যে ১১টা ৫১ মিনিটে তাদের ওপর প্রথম হামলা হয়। এরপর তারা ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকেন। তখন দ্বিতীয় দফায় সাড়ে ১২টার দিকে তাদের ওপর হামলা চালানো হয়।
হামলায় এক নারী শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অনেককে ইতিমধ্যে ছাত্রাবাসে নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, ‘হামলায় গুরুতর আহত নারী শিক্ষার্থী সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা সকল ধরনের ক্লাস, আইটেম, টার্ম বয়কট করলাম।’
তারা আরও বলেন, পাস করে যাওয়ার পরও যারা ক্যাম্পাস ত্যাগ করছেন না, তাদের হলে থাকার কোনো অধিকার নেই। তাদেরকে হল থেকে বের করতে হবে। মেয়েদের হলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
এমইউ/
-
২৪ সেপ্টেম্বর, ২০২৪
-
২০ অগাস্ট, ২০২৪
-
১৬ অগাস্ট, ২০২৪
-
১৫ অগাস্ট, ২০২৪
-
০৮ অগাস্ট, ২০২৪
-
০৪ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০২ অগাস্ট, ২০২৪