১৫ জুলাই, ২০২৪ ০৮:১১ পিএম

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ১১২

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ১১২
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১২ জন। এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১১ জন।

আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মৃত দুইজনই পুরুষ। তাদের একজন ছয় থেকে ১০ এবং অপরজন অনূর্ধ্ব ৪৫ বছর বয়সী। মৃতরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

অপরদিকে আক্রান্তদের মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৪৬ জন নারী রয়েছেন। আক্রান্তের হার ঢাকা দক্ষিণের পাশাপাশি চট্টগ্রামেও অনেক বেশি।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ৩৪ জন ঢাকা দক্ষিণ, ২১ জন ঢাকা উত্তর, ১২ জন ঢাকা বিভাগ, ৩৩ জন চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ছয়, চার ও দুইজন করে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ নিয়ে চলতি সপ্তাহে মোট ২৬৭ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ১ জানুয়ারি থেকে মোট আক্রান্ত হয়েছেন চার হাজার ৬৭৮ জন। এ সময়ে মারা গেছেন ৫০ জন। একই সাথে চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চার হাজার ২৪৬ জন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক