০২ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন

এক বছরে ডেঙ্গুতে মৃত্যু ১৭০৫, আক্রান্ত ৩২১১৭৯

এক বছরে ডেঙ্গুতে মৃত্যু ১৭০৫, আক্রান্ত ৩২১১৭৯
ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত এক বছরে মশাবাহিত ডেঙ্গু রোগে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছেন। শহরাঞ্চলের রোগ হলেও বাংলাদেশসহ অন্যান্য দেশেও বর্তমানে এটি ছড়িয়ে পড়েছে।

আজ সোমবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর এ কথা জানান।

তিনি বলেন, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমগ্র বাংলাদেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মেঙ্গুতে মোট ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেছেন। আর চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৯২ হাজার ৩৫১ জন এবং ৪৯৪ জন মৃত্যুবরণ করেছেন।

২০২৩ সালে বিভাগগুলোতে আক্রান্ত-মৃত্যু

২০২৩ সালে ঢাকায় আক্রান্ত ১,৬৯,৩২১ জন ও মৃত্যু ১,১৬৩ জন, চট্টগ্রামে আক্রান্ত ৪৪,৪৩৫ জন ও মৃত্যু, ১২৪ জন, খুলনায় আক্রান্ত ৩৮০৪৯ জন ও মৃত্যু ২০৬ জন, বরিশালে আক্রান্ত ৩৪,৭২২ জন ও মৃত্যু ১২৫ জন, ময়মনসিংহে আক্রান্ত ১৯৪০৯ জন, মৃত্যু ৬০ জন, রাজশাহী আক্রান্ত ৮২৬৮ জন ও মৃত্যু ১৬ জন, রংপুরে আক্রান্ত ৫৫৪০ জন ও মৃত্যু ১০ জন এবং সিলেটে আক্রান্ত ১৪৩৫ জন ও মৃত্যু একজন।

২০২৪ সালে বিভাগগুলোতে আক্রান্ত-মৃত্যু

২০২৪ সালে ঢাকায় আক্রান্ত ৫২,৯৭৪ জন ও মৃত্যু ৩৩৯ জন, চট্টগ্রামে আক্রান্ত ১৪৪৩০ জন ও মৃত্যু ৫০ জন, খুলনায় আক্রান্ত ৯০১২ জন ও মৃত্যু ২৭ জন, বরিশালে আক্রান্ত ৭৯৫৭ জন ও মৃত্যু ৫৬ জন, ময়মনসিংহে আক্রান্ত ২৭৯৬ জন ও মৃত্যু ১৩ জন, রাজশাহী আক্রান্ত ৩৪৫২ জন ও মৃত্যু ৭ জন, রংপুরে আক্রান্ত ১৪৩১ জন ও মৃত্যু দুইজন এবং সিলেটে আক্রান্ত ২৯৯ জন ও কোনো মৃত্যু নেই।

ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে পদক্ষেপসমূহ 

সংবাদ সম্মেলনে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। এগুলো হলো

১. রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার (WHO, UNICEF, IFRC) সহযোগিতায় খসড়া National Dengue Prevention and Control Strategy (2024-2030) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর-এর সম্মতিক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে।

২. National Dengue Prevention and Control Strategy (2024-2030) এর উপর ভিত্তি করে একটি গত ৮ এপ্রিল Consultative workshop/meeting with different stakeholders to finalize the priority activities of Prevention and Control of Dengue বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ডেঙ্গু অ্যাকশান গ্লান/কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে কোন বিভাগ কি কাজ করবে তা নির্ধারণ করা হয়। 

৩. ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে ও নিয়ন্ত্রণে দেশের সকল সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি নির্দেশনা প্রদান করা হয়েছে।

৪.  স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব হ্রাসকরণ ও চিকিৎসা সেবা সুসমন্বিতকরণ বিষয়ক একটি সভা গত ১৯.০২.২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, নিপসমসহ অন্যান্য অংশীজনের উপস্থিতিতে আগামী ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জন্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 

৫. ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতকরণে আইভি ফ্লুইড (স্যালাইন) পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক একটি সভা গত ২৪ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, মহাপরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তর, ব্যবস্থাপনা পরিচালক ইডিসিএলসহ অন্যান্য সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। আগামীতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে গেলে জরুরি পরিস্থিতিতে করনীয় বিষয়ে স্বাস্থ্য মন্ত্র নির্দেশনা প্রদান করে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত