০২ ডিসেম্বর, ২০২৪ ১১:৩০ এএম

ছাত্র-জনতার অবদানেই মুক্ত বাতাসে জনগণ: আইজিপি

ছাত্র-জনতার অবদানেই মুক্ত বাতাসে জনগণ: আইজিপি
২৪ এর গণঅভ্যুত্থানে আহতদের দেখতে নিটোরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ছাত্র-জনতার অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার (১ ডিসেম্বর) বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন ২৪ এর গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

একই দিন পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশপ্রধান বলেন, ছাত্র-জনতার অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের অনেকেই আইজিপিকে কাছে পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।

এ সময় আইজিপি আহতদের আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ জনাকাঙক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ।

এ সময় বাহারুল আলম কর্তব্যরত চিকিৎসকদের সাথেও আহতদের চিকিৎসা বিষয়ে কথা বলেন। তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আহতদের সাথে কথা বলেন।

আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং দুঃখজনক এ সকল ঘটনায় দায়ের করা মামলাসমূহের দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক