চলতি বছরে চিকুনগুনিয়ায় ৬৭ ও জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশার মাধ্যমেই ছড়ায় চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস। ডেঙ্গু শনাক্তকরণের সময় চলতি বছরে চিকনগুনিয়ায় ৬৭ জন এবং জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২ ডিসেম্বর) সকালে অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. হালিমুর রশিদ এ তথ্য জানান।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ডেঙ্গুর পাশাপাশি দেশে চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। জিকা ও চিকনগুনিয়া নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার কারণ নেই। জিকা ভাইরাসে আক্রান্তদের ৯০ শতাংশর ক্ষেত্রেই কোনো লক্ষণই দেখা দেয় না। এ ছাড়া এই রোগে মৃত্যু হার শূন্য। তবে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ডেঙ্গুতে বেশি মারা যাচ্ছে ঢাকায়, যাদের বয়স ২০ থেকে ৪০ বছর। তবে চট্টগ্রামে শিশু ও বৃদ্ধদের মৃত্যুহার তুলনামূলক বেশি। এর কারণ হলো ডেঙ্গু হলে মানুষ গুরুত্ব কম দিচ্ছে, তাই মৃত্যুটা বাড়ছে।
অধ্যাপক ডা. আবু জাফর বলেন, আমরা মৃত্যুর কারণ জানার জন্য ডেথ রিভিউ শুরু করছি। আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেরিতে হাসপাতালে যাওয়ায় মৃত্যু বেশি। রোগীরা একেবারেই শেষ পর্যায়ে হাসপাতালে আসছেন। তখন সঠিকভাবে চিকিৎসা দেওয়াও সম্ভব হয়ে উঠে না।
এসএইচ
-
০৪ অক্টোবর, ২০২৫
-
৩০ সেপ্টেম্বর, ২০২৫
-
২৯ সেপ্টেম্বর, ২০২৫
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
-
০৭ সেপ্টেম্বর, ২০২৫
-
২৩ এপ্রিল, ২০২৫
-
২৮ ডিসেম্বর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪