রামেকে ইন্টার্নি কমিটির প্রতিনিধি নির্বাচিত ডা. আব্দুল্লাহ, ডা. অনন্যা
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ডা. আব্দুল্লাহ ও ডা. অনন্যা রহমান। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ইন্টার্ন চিকিৎসকদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
এর আগে রামেক হাসপাতালের কনফারেন্স রুমে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ডা. আব্দুল্লাহ ৬২ ভোট ও ডা. অনন্যা রহমান ৬৮ ভোট পেয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী ডা. আমরি মীম ও ডা. জান্নাতুল ফেরদৌস মাওয়া পেয়েছেন যথাক্রমে ৩৬ ও ৩৪ ভোট।
ইন্টার্নি প্রতিনিধি নির্বাচন কমিটির সদস্য সচিব ছিলেন রামেকহার উপ-পরিচালক ডা. মো. হাসানুল হাছিব। সদস্য ছিলেন রামেকহার জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. পার্থ মনি ভট্টাচার্য, স্পাইন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মনোয়ার তারিক, হেমাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম. মুর্শেদ জামান মিঞা। সভাপতি হসেবে দায়িত্ব পালন করেছেন রামেকহার মেডিসিন-৫ এর প্রধান অধ্যাপক ডা. মো. আজিজুল হক।
এমইউ/