১৮ নভেম্বর, ২০২৪ ১০:৩৩ এএম

আহতদের চিকিৎসার ব্যবস্থা করা প্রধান কাজ: স্বাস্থ্য উপদেষ্টা

আহতদের চিকিৎসার ব্যবস্থা করা প্রধান কাজ: স্বাস্থ্য উপদেষ্টা
কাজল মিয়াকে বিদেশে পাঠানোর সময় স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গণঅভ্যুত্থানে পুলিশ ও আওয়ামী সমর্থকদের হামলায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা প্রধান কাজ বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। যাত্রাবাড়িতে আহত কাজল মিয়াকে (২৭) রোববার (১৭ নভেম্বর) থাইল্যান্ডে প্রেরণ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

যোগদানের পর স্বাস্থ্য উপদেষ্টার প্রধান কাজ হলো আহতদের চিকিৎসার ব্যবস্থা করা উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, ‘আহতদের সুচিকিৎসার জন্য বিদেশি চিকিৎসক দল আনার ব্যবস্থা করেছি।  ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য চীন, নেপাল ও ফ্রান্স থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসেছে। থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসেছে। যুক্তরাজ্য থেকেও চিকিৎসকদের একটি টিম বাংলাদেশে এসেছে।’

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘৫০ জনের চোখের কর্নিয়া নেপাল রেডি করে রেখেছে, যাদের কর্নিয়া স্থাপন প্রয়োজন হবে তাদের জন্য।’

ইতোমধ্যে দুইজনের চোখে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গত ৫ নভেম্বর থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ২৫টির বেশি অস্ত্রোপচার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘গত ৫ নভেম্বর থেকে দুইজনের একটি মেডিকেল টিম ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)  আন্দোলনে আহত ভর্তি রোগীদের পর্যবেক্ষণ করেন। তারা ১৮ তারিখ পর্যন্ত ২৫টিরও বেশি আপারেশন করেন।’

‘আমরা চারজনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠিয়েছি। আর আজকে কাজলকে পাঠানো হচ্ছে। আরোও ১০-১২ জনকে দেশের বাহিরে পাঠানোর প্রক্রিয়া চলছে’যোগ করেন স্বাস্থ্য উপদেষ্টা।

এনএআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য উপদেষ্টা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক