০৫ নভেম্বর, ২০২৪ ০১:১২ পিএম

রেসিডেন্সি পরীক্ষা: প্রস্তুতিমূলক সভা ৬ নভেম্বর

রেসিডেন্সি পরীক্ষা: প্রস্তুতিমূলক সভা ৬ নভেম্বর
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ-২০২৫ সেশনে এমডি-এমএস কোর্সে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ৬ নভেম্বর জরুরি সভা আহ্বান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জিললুর রহমান স্বাক্ষরিত সভার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুরূপে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ০৬ নভেম্বর ২০২৪ ইং রোজ বুধবার দুপুর ১২টায় শহীদ ডা. মিলন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক হল সুপার এবং হল ইনভিজিলেটরের দায়িত্বে আছেন তাদের সাথে উপ-উপাচার্য (একাডেমিক) মহোদয় একটি প্রস্তুতিমূলক জরুরী সভার আয়োজন করেছেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি ভর্তি পরীক্ষা
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত