২৫ অক্টোবর, ২০২৪ ০৩:০১ পিএম

ভর্তি পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষমাণ মায়ের মৃত্যু

ভর্তি পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষমাণ মায়ের মৃত্যু
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রে অপেক্ষারত এক অভিভাবকের মৃত্যুবরণ করেছেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) পৌনে ১টায় পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টির মুহসীন হল মাঠে এই ঘটনা ঘটে। ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মারা যাওয়া ওই নারীর নাম শামীম আরা বেগম। আর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তার মেয়ের নাম আরোয়া তাবাসসুম। তিনি ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের স্থায়ী ঠিকানা জানা না গেলেও বর্তমানে তারা মিরপুর ১৩ নম্বরে থাকতেন।

জানা গেছে, শামিম আরা তার মেয়েকে পরীক্ষার হলে রেখে বাইরে (মুহসীন হল মাঠের পাশে) অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আশেপাশের মানুষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক