ঢামেক শিক্ষককে কুমিল্লায় বদলি, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা. তানভীর ফয়সালকে কুমিল্লা মেডিকেল কলেজে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢামেক শিক্ষার্থীরা। সেই সঙ্গে বদলির আদেশ বাতিলের দাবিও জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ঢামেক ক্যাম্পাসে এই বিক্ষোভ হয়। মেডিকেলটির কে-৮১ ব্যাচের শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে।
পরে ঢামেক অধ্যক্ষের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবু জাফর বরাবর স্মারকলিপিও দিয়েছে শিক্ষার্থীরা।
বিক্ষোভকালে ‘তানভীর স্যারের বদলি, বাতিল চাই বাতিল চাই’, ‘অন্যায় বদলি বাতিল করো, অপরাজনীতি বন্ধ করো’, ‘শিক্ষকের প্রতি অন্যায়, বন্ধ করো’, ‘শিক্ষকের হাসি ফিরিয়ে দাও, শিক্ষা ব্যবস্থা বাঁচাও’, ‘ন্যায় চাই সত্য চাই, তানভীর স্যারকে ফেরত চাই’—প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় শিক্ষার্থীদের হাতে।
এর আগে ২২ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. তানভীর ফয়সালকে বদলির আদেশ দেওয়া হয়। এতে বলা হয়, নিম্নে বর্ণিত কর্মকর্তাকে বর্তমান পদ ও কর্মস্থল হতে বদলি করে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন/ন্যাস্ত করা হলো।
এনএআর/এমইউ
-
০৫ মে, ২০২৬
-
১৯ এপ্রিল, ২০২৬
ঢামেকে বৈজ্ঞানিক সেমিনারের তথ্য
জন্মগত ত্রুটিযুক্ত ৮০ ভাগ শিশুকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব
-
১৫ এপ্রিল, ২০২৬
অধ্যক্ষের কাছে স্মারকলিপিতে ঢামেক শিক্ষার্থীরা
অধ্যাপক শহীদ আকনের বদলি রোগীসেবা ও শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী
-
১২ এপ্রিল, ২০২৬