০৫ অক্টোবর, ২০২৬ ০৯:৪১ পিএম

ঢামেক হাসপাতাল থেকে বারডেমের নার্সের মরদেহ উদ্ধার

ঢামেক হাসপাতাল থেকে বারডেমের নার্সের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শৌচাগার থেকে রক্তাক্ত অবস্থায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তন্ময় মণ্ডল (২৮) রাজধানীর বারডেম হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তিনি সেখানে যোগদান করেন।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ ওয়ার্ডের মাঝখানের শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ শৌচাগারটি পরিষ্কার করতে যান। তখন ৪ নম্বর কক্ষ ভেতর থেকে আটকানো ছিল। দীর্ঘ সময় ধরে আটকানো থাকায় একপর্যায়ে দরজায় নক করেন তিনি; কিন্তু সাড়া পাননি। এরপর আরেক পরিচ্ছন্নতাকর্মীর সহযোগিতায় দরজা জোরে খুললে তারা তন্ময় মণ্ডলকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি আনসার সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এ ঘটনায় সোমবার বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মৃত নারী তার এক বান্ধবীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে মোবাইল ফোনের সিম তুলেছিলেন। এ বিষয়সহ বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক