ঢাকা মেডিকেলে সীরাত সেমিনার অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শকে কেন্দ্র করে ‘সীরাত সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) ঢামেকে সীরাত সোসাইটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে মহানবীর (সা.) জীবন, শিক্ষা ও আদর্শ সম্পর্কে আগ্রহ তৈরি এবং সীরাতচর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ, আলোচক ও গবেষক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক। আলোচনায় তিনি মহানবী (সা.) এর জীবনাদর্শের বিভিন্ন দিক, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মুফতী মাহমুদুল হাসান, মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম এবং শায়খ তাহমিদুল মাওলা।
এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সীরাত সোসাইটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।