১৮ অগাস্ট, ২০২৪ ১২:৫৯ পিএম

বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলরের পদত্যাগ

বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলরের পদত্যাগ
অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান। আজ রোববার (১৮ আগস্ট) রাষ্ট্রতির কাছে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

আবেদনপত্রে বলা হয়েছে, ‘আপনার আদেশক্রমে আমাকে গত ০১ জানুয়ারি ২০২৩ইং তারিখে নং স্মারক পত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিলো এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলাম।’

‘বর্ণিত অবস্থায় আমার পদত্যাগ পত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি’বলা হয় পদত্যাগপত্রে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদত্যাগ
  এই বিভাগের সর্বাধিক পঠিত