১২ অগাস্ট, ২০২৪ ০৯:৩৯ পিএম
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার
আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। আজ সোমবার (১২ আগস্ট) তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশেষ সহকারী পদে থাকাকালীন আলী ইমাম মজুমদার উপদেষ্টার (মন্ত্রী) পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
প্রসঙ্গত, আলী ইমাম মজুমদার ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। তিনি সংবাদমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন।
এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা ১৭।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : অন্তর্বর্তীকালীন সরকার
-
০৯ মার্চ, ২০২৬
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৫ অগাস্ট, ২০২৫
-
০৬ মার্চ, ২০২৫
-
০৪ মার্চ, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত