১২ অগাস্ট, ২০২৪ ০৯:৩৩ পিএম

বিএসএমএমইউর জুলাই সেশনের পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

বিএসএমএমইউর জুলাই সেশনের পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত প্রতিষ্ঠানের জুলাই-২০২৪ সেশনের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউ এবং এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের জুলাই ২০২৪ সেশনের পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম আগামী ২৭ আগস্ট হতে পুনরায় শুরু করা হবে।

প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।

এদিন পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://bsmmu.ac.bd/) প্রকাশ করা হয়।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত