সরকার দমনপীড়ন যন্ত্র নয়: ড. মুহাম্মদ ইউনূস
মেডিভয়েস রিপোর্ট: সরকার দমনপীড়নের যন্ত্র নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এসব মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘মানুষ মনে করে সরকার একটা দমনপীড়নের যন্ত্র। সরকার এটা হতে পারে না। যে সরকার হবে, সেটা মানুষের আস্থা অর্জন করবে। সেই আস্থাটা আমাদের ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে। আমরা সবাই মিলে অগ্রসর হতে পারি।’
তরুণরা দেশকে নতুন করে পথ দেখিয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘তোমাদের সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। পুরনোদের বাদ দাও। তাদের চিন্তাভাবনা দিয়ে কাজ হবে না।’
তিনি বলেন, ‘আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়। সে পথে আমরা এগিয়ে যেতে পারব। বাংলাদেশের সম্ভাবনার বীজতলা তৈরি করতে হবে। তাদের (ছাত্র) হাত ধরে আমরা আগাবো।’
চলমান সহিংসতা ও নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়ে নতুন তিনি বলেন, ‘সারা বাংলাদেশ একটা পরিবার। দ্বিধা-দ্বন্দ্ব যা কিছু আছে তা সরিয়ে ফেলতে হবে। বিশৃঙ্খলা সহিংসতা হলো অগ্রগতির বড় শত্রু। আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। আইনশৃঙ্খলা রক্ষা আমাদের প্রথম কাজ।’
‘দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশে কারো জায়গায় কারো উপর হামলা হবে না। আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে এখানে আমার প্রয়োজন নাই। আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন’ যোগ করেন তিনি।
প্রসঙ্গ, ড. মুহাম্মদ ইউনূস আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথগ্রহণ করবেন। এই সরকারের আকার ১৫ সদস্যের হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে তুমুল গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার পরে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়।
এনএআর/
-
০৯ মার্চ, ২০২৬
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৫ অগাস্ট, ২০২৫
-
০৬ মার্চ, ২০২৫
-
০৪ মার্চ, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫