ঢাকা মেডিকেলের পাঁচ শিক্ষককে বদলি
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পাঁচ শিক্ষককে বদলি করা হয়েছে। গত সপ্তাহে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আলাদা আলাদা নোটিসে তাঁদের বদলি করা হয়েছে। রোববার (২৮ জুলাই) ঢামেক থেকে অবমুক্ত এসব চিকিৎসক আগামী সাত কর্ম দিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
তাঁরা হলেন—প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানা রহমান খান, সাইক্রিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর আহমেদ গিয়াস উদ্দিন, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নাঈম দেওয়ান, স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম আকন এবং ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা।
এর মধ্যে ডা. রিজওয়ানা রহমান খানকে গত ২৪ জুলাই সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
বাকি চারজনকে বদলি করা হয় গত ২৫ জুলাই। এর মধ্যে ডা. নুর আহমেদ গিয়াস উদ্দিনকে নেত্রকোণা মেডিকেল কলেজ বদলি করা হয়েছে। সাইক্রিয়াট্রির এই চিকিৎসক বদলি হয়েছেন কার্ডিওলজি অ্যান্ড সিসিইউ পদের বিপরীতে।
ডা. মো. নাঈম দেওয়ানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। সার্জারির এই চিকিৎসককে বদলি করা হয়েছে গ্যাস্ট্রোএন্টারোলজি পদের বিপরীতে।
ডা. মো. শহীদুল ইসলাম আকনকে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। স্পাইন সার্জারি বিভাগের এই সহযোগী অধ্যাপককে বায়োকেমিস্ট্রি পদের বিপরীতে বদলি করা হয়েছে।
ডা. নুসরাত সুলতানাকে বদলি করা হয়েছে নীলফামারী মেডিকেল কলেজে। ঢামেকের ভাইরোলজি বিভাগের এই সহযোগী অধ্যাপককে বদলি করা হয়েছে নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক পদের বিপরীতে।
গতকাল রোববার (২৮ জুলাই) বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়েছেন এসব চিকিৎসক। বিধি অনুযায়ী, তাঁরা আগামী সাত কর্ম দিবসের নতুন প্রতিষ্ঠানে যোগদান করবেন।
এমইউ/
-
২৯ জুলাই, ২০২৪
-
১২ মার্চ, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২১
-
০৩ ডিসেম্বর, ২০২১
-
১১ অক্টোবর, ২০২১
-
০৬ জুলাই, ২০২১
-
২৬ এপ্রিল, ২০২১
-
১১ মার্চ, ২০২১
-
২২ ফেব্রুয়ারী, ২০২১
-
১৩ অক্টোবর, ২০২০