এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হয়েছে। আজ বুধবার (৩ জুলাই) সকাল ৯টায় মেডিসিন ও অ্যালাইডের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়। চার ঘণ্টার এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।
বিসিপিএসের অধীনে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রবেশের এ পরীক্ষায় আজ অংশ নিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার চিকিৎসক।
বিসিপিএস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুলাই) মৌলিক বিষয়সমূহ ও গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স পরীক্ষায় প্রায় ৩ হাজার ২০০ জন এবং শুক্রবার (৫ জুলাই) অনুষ্ঠেয় সার্জারি ও অ্যালাইডের পরীক্ষায় অংশ নেবেন প্রায় তিন হাজার ৩০০ জন পরীক্ষার্থী। তিন দিনে পরীক্ষায় অংশ নেবেন দশ হাজারেরও বেশি চিকিৎসক।
প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে ভিন্ন আঙ্গিকে হচ্ছে এফসিপিএস পরীক্ষা। তিন দিনের পরিবর্তে এক দিনে পরীক্ষা আয়োজন করে বিসিপিএস। এতে ঢাকায় অবস্থান করাসহ নানা ভোগান্তি থেকে নিষ্কৃতি পায় শিক্ষার্থীরা।
এমইউ/
-
৩০ এপ্রিল, ২০২৬
-
০৭ জানুয়ারী, ২০২৬
-
১৫ এপ্রিল, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
০৩ জুলাই, ২০২৪
-
০৫ জানুয়ারী, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৩
-
১০ ডিসেম্বর, ২০২৩
-
২১ অগাস্ট, ২০২৩