এফসিপিএস পরীক্ষায় পাস ১৪ শতাংশ
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ১৪ শতাংশ।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিপিএসের সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল।
তিনি বলেন, ‘এবারের এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় ১১ হাজারের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন এক হাজার ৪৯৯ জন। পাসের হার ১৪ শতাংশ। শিক্ষার্থীরা বিসিপিএস’র ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে প্রবেশ করে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন।’
গত ৩ ডিসেম্বর মেডিসিন ও অ্যালাইড, ৪ ডিসেম্বর মৌলিক বিষয়সমূহ ও গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স এবং ৫ ডিসেম্বর সার্জারি ও অ্যালাইডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিসিপিএসে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা চলে এ পরীক্ষা।
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা এবারই প্রথম তিন দিনের পরিবর্তে এক দিনে আয়োজন করা হয়। বদলে যাওয়া নিয়মে পরীক্ষা দিতে পেরে উচ্ছ্বসিত নবীন চিকিৎসকরা। ভোগান্তি লাঘবে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
পাশাপাশি আন্তর্জাতিক ডিগ্রিগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পাস নম্বরে স্লাইডিং স্কেলিং সিস্টেম চালুরও দাবি করেন পরীক্ষার্থীরা।
সময়ের সঙ্গে টিকে থাকতে নতুন করে ভাবা জরুরি উল্লেখ করে বিসিপিএস জানিয়েছে, শিক্ষার্থীদের কল্যাণে এক দিনে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তটি তাদের দীর্ঘ দিনের ফসল। তবে প্রশ্নের ধরনের ওপর ভিত্তি করে পাস নম্বর কম বেশি করার বিষয়ে আপাতত তাদের কোনো সিদ্ধান্ত নেই।
►ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
-
১৩ ঘন্টা আগে
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’