৩০ এপ্রিল, ২০২৬ ০৬:১৬ পিএম

এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় বসছেন ১২ হাজার ৪৮০ চিকিৎসক

এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় বসছেন ১২ হাজার ৪৮০ চিকিৎসক
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ জুলাই-২০২৬ পরীক্ষায় বসছেন ১২ হাজার ৪৮০ জন চিকিৎসক। আগামী ২, ৩ ও ৪ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টায় এফসিপিএস পার্ট-১ পরীক্ষার্থীদের তালিকা চূড়ান্ত হয়েছে। এতে মেডিসিন অ্যান্ড অ্যালাইডে চার হাজার ৩১২ জন, সার্জারি অ্যান্ড অ্যালাইডে দুই হাজার ৩৪২ জন ও গাইনি অ্যান্ড অ্যালাইডে দুই হাজার ১৩৫ জন তালিকাভুক্ত হয়েছেন।

এ ছাড়াও অন্যান্য বিষয় মিলিয়ে মোট ১২ হাজার ৪৮০ জন চিকিৎসক পরীক্ষায় বসছেন।

পরীক্ষা ও পড়াশোনার মানের ব্যাপারে বিসিপিএস আপোষহীন জানিয়ে তিনি বলেন, এর ফলে দিন দিন এফসিপিএস পরীক্ষার্থী বাড়ছে। গতবারের তুলনায় এবার দেড় হাজারের বেশি পরীক্ষার্থী বেড়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ৭ জানুয়ারি এফসিপিএস পার্ট-১ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০ হাজার ৮৫০ জন চিকিৎসক। এর মধ্যে মোট দুই হাজার ৩০৮ জন পাস করেছেন। সে অনুযায়ী, পাসের হার ২১.২৭ শতাংশ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত