‘মেডিকেলে এ বছর আর কোনো মাইগ্রেশন হবে না’
মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তিতে চতুর্থ মাইগ্রেশন হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
আজ রোববার (৩০ জুন) সন্ধ্যায় অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।
জানতে চাইলে তিনি বলেন, ‘চতুর্থ মাইগ্রেশন হবে না। এটা নীতিমালার মধ্যে নেই। সরকারি মেডিকেলে এ বছর আর কোনো মাইগ্রেশন হবে না।’
গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০.৯৮% (২০ হাজার ৪৫৭) এবং মেয়েদের পাসের হার ৫৯.০২% (২৯ হাজার ৪৬৬)।
মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ জন (৫৬.৫৪ শতাংশ)। ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩. ২৬ শতাংশ)।
সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০ টি আসনের নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৪ হাজার ৩৪৭ জন এবং গত বছর অর্থাৎ ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১হাজার ৩ জন। ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটে ভর্তিরত শিক্ষার্থীদের মধ্যে এবছর ভর্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন।
মেধা কোটার ৫ হাজার ৭২টি আসনের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২ হাজার ১৯৪ জন (৪৩.২৬%) এবং মহিলা প্রার্থীর সংখ্যা ২ হাজার ৮৭৮ জন (৫৬.৭৪%)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন সংখ্যার ৫% হিসাবে ২৬৯ জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠিদের জন্য সংরক্ষিত কোটায় ৩৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
এসএইচ
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৯ মে, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৩ মার্চ, ২০২৫
-
১৪ অক্টোবর, ২০২৪
-
১৯ সেপ্টেম্বর, ২০২৪