৩০ জুন, ২০২৪ ০৯:৩৮ পিএম

শেবাচিমে ৫০ কেজি ওজনের রোগীর পেট থেকে ১২ কেজির টিউমার অপসারণ

শেবাচিমে ৫০ কেজি ওজনের রোগীর পেট থেকে ১২ কেজির টিউমার অপসারণ
অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার কামাল হোসেন নামের এক রোগীর পেট থেকে ১২ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করছেন চিকিৎসকরা। রোববার (৩০ জুন) প্রায় সাড়ে ৫ ঘণ্টা অস্ত্রোপচারের মধ্য দিয়ে রেট্রো পেরিটোনিয়াল নামের টিউমারটি অপসারণ করা হয়। কামাল হোসেন বর্তমানে সুস্থ রয়েছেন।

সফল এ অস্ত্রোপচারের নেতৃত্ব দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক। সহযোগী হিসেবে ছিলেন- সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার ও ডা. গিরীন চন্দ্র বিশ্বাস, সার্জারি বিভাগের ১ নম্বর ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. অনুপ কুমার সরকার ও ইন্টার্ন চিকিৎসকরা।

জানতে চাইলে অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক মেডিভয়েসকে বলেন, ‘রোগীটি কোরবানীর ঈদের আগে আমাদের কাছে আসছিল, কিন্তু আমরা তাঁকে সিরিয়াল দিতে পারিনি। তাঁর বয়স কম, ওজনও কম। ১২ কেজি ওজনের বিশাল আকৃতির টিউমার, উপর থেকে দেখা যায়। পরে আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেই। রোগীর পেটের ভিতরে পেছনের অংশে টিউমার, জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বিভিন্ন গঠন-প্রণালী থাকে। পেট কেটে আজ সফল অস্ত্রোপচার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সাড়ে পাঁচ ঘণ্টার এই অস্ত্রোপচারে আমাদের চ্যালেঞ্জ ছিল খাদ্য ও রক্তনালী ঠিক রাখা। সুন্দরভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে রোগী ভালো ও সুস্থ আছেন। সেইসঙ্গে টিউমারটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।’

ডা. অনুপ কুমার সরকার বলেন, ‘রোগী পেট ফুলা, পেটে ব্যথা, খাবারে অনীহা ও দিনে দিনে ওজন কমে যাওয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তখন তার পেটে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় তার পেটে বড় সাইজের রেট্রো পেরিটোনিয়াল নামের টিউমার রয়েছে। তখন ৪৫ বছর বয়সী এ রোগীর ওজন ছিল মাত্র ৫০ কেজি। রোগীর কাছে অপারেশনটি ছিল খুবই জটিল। প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লেগেছে এ অপারেশনে।’

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শেবাচিম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক