০৩ জুন, ২০২৪ ০৩:৩৮ পিএম

একসঙ্গে কাজ করার প্রত্যয় বিএসএমএমইউ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার

একসঙ্গে কাজ করার প্রত্যয় বিএসএমএমইউ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ডব্লিউএইচও’র বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জাং রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাসেবা, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে একসাথে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সহযোগিতামূলক সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় ডব্লিউএইচও’র বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জাং রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

ভাইস চ্যান্সেলর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের আমলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিশ্বমানের গবেষণা কার্যক্রম সম্পন্ন করা করার লক্ষ্যে প্রথমবারের মত ডব্লিউএইচও কস্ট সেন্টার চালু করা হয়েছে। এ ছাড়া সায়মা ওয়াজেদ পুতুল ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক গবেষক ডা. মঞ্জু রাণী বিএসএমএমইউয়ে এসে ফ্যাকাল্টিদের গবেষণাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন। যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে নতুন গতি এনেছে।’

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহযোগিতার মাধ্যমে বিএসএমএমইউয়ের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও তরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউ জার্নালের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. মো. মোস্তফা জামান এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক  ডা. ফারিহা হাসিন ও ডা. বিজয় কুমার পাল, সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান ও মো. রাসেল আহমেদ ও প্রভাষক মো. হাসান প্রমুখ।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত