০১ জুন, ২০২৪ ০৯:৩৬ এএম

চিকিৎসকদের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে: স্বাস্থ্যমন্ত্রী
ডা. সামন্ত লাল সেন।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসা পেশা একটি মহান পেশা। চিকিৎসকদের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে। চিকিৎসকদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন পাশের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশ আয়োজিত ৩৩তম বার্ষিক সম্মেলন এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসাসেবার মান আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। বিশ্বাস সম্মিলিতভাবে চেষ্টা করলে স্বাস্থ্যসেবা এগিয়ে নিয়ে যেতে পারবো। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের উন্নতি প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম বাহন। আশাকরি এই অগ্রযাত্রায় এপিবি স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনসহ বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের স্বাস্থ্যসেবার ভূয়সী প্রশংসা করা হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাস্থ্যসেবায় অবদানের জন্য একজন বৈশ্বিক রোল মডেল হিসেবে অভিহিত করেছেন, যা একজন বাংলাদেশি হিসেবে অত্যন্ত গর্বের বিষয়।

স্বাস্থ্যমন্ত্রী অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশকে (এপিবি) দেশের মেডিসিন এবং সংশ্লিষ্ট বিষয়সমূহের চিকিৎসকদের একটা দক্ষ সংগঠন বলে অভিহিত করেন। এপিবি ভারত, নেপাল ও শ্রীলঙ্কার সংগঠনের সঙ্গে যে জোরদার সম্পর্ক গড়ে তুলেছে তার প্রশংসা করেন তিনি।

অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসা পরিষদের মহাসচিব অধ্যাপক মো. কামরুল হাসান মিলন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যসেবা
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক