১০ মে, ২০২৪ ১০:১৯ এএম

সৈয়দপুরে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।

মেডিভয়েস রিপোর্ট: নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করায় শহরের শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত মা হাসপাতাল নামে একটি হাসপাতালকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ওই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।

এসময় আমিনুল ইসলাম বলেন, অভিযানে ওই হাসপাতালে সবদিকে অব্যবস্থাপনা পেয়েছি। হাসপাতালের অনুমোদনও নেই। একটি ল্যাবে যা যা থাকা দরকার সেগুলোর প্রচুর ঘাটতি। সবদিক অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন না থাকায় তা সিলগালা করা হয়েছে এবং সাথে ৫০ হাজার জরিমানা। আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. চন্দন রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, সৈযদপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন। অভিযানে সহযোগিতা করে সৈয়দপুর থানা পুলিশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলগালা
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক