০৬ নভেম্বর, ২০২৩ ১১:৫৩ এএম

ধামরাইয়ে চার অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ধামরাইয়ে চার অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ফাইল ছবি

মেডিভয়েস ডেস্ক: ঢাকার ধামরাইয়ে চারটি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ নভেম্বর) ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.আশিকুর রহমানও উপস্থিত ছিলেন।

সিলগালা চার ডায়াগনস্টিক সেন্টার হলো, মমতাজ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, আইকন ডায়াগনস্টিক সেন্টার এবং আল মদিনা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল জানান, এসব প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়েছে। এর মধ্যে মমতাজ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল ইনজেকশন পুশে নবজাতকসহ এক প্রসুতির মৃত্যুর ঘটনা ঘটেছে। মূলত এ কারণেই অভিযান চালাতে গিয়ে হাসপাতালগুলোর গোপনীয় সব তথ্য বেরিয়ে আসে।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক