০৫ মে, ২০২৪ ০৪:৪৬ পিএম

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ রোববার (৫ মে)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘মিডওয়াইফ: একটি অত্যাবশ্যক জলবায়ু সমাধান’।

দিবসটি উপলক্ষে নানা পেশাজীবী ও সংগঠন মিডওয়াইফদের শুভেচ্ছা জানিয়েছেন। তেমনি বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এর পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।

বিএনএর সভাপতি খাঁন মো. গোলাম মোরশেদ ও মহাসচিব (ভারপ্রাপ্ত) মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি বলা হয়, মিডওয়াইফ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও অধ্যয়নরত সকল মিডওয়াইফ ও মিডওয়াইফারি শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

‘আমরা বিশ্বাস করি বাংলাদেশের মিডওয়াইফরা আগামী দিনগুলোতে মাতৃভূমি ও জন্মস্থানের মানুষের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে নিজেদের অক্লান্ত পরিশ্রম ও মেধার বিনিময়ে দেশে ও বিদেশে এই পেশার প্রতিনিধিত্ব করার মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাবে,’ বলা হয় বিবৃতি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মিডওয়াইফ
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক