২৬ এপ্রিল, ২০২৪ ০২:২৩ পিএম

সচিবের নির্দেশে দুই দিনে ৭ চিকিৎসককে বদলি

সচিবের নির্দেশে দুই দিনে ৭ চিকিৎসককে বদলি
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সচিবালয় ক্লিনিক থেকে গত দুদিনে সাত চিকিৎসকসহ ৩০ কর্মচারীকে বদলি করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নির্দেশে এই বদলি হয়েছে বলে জানা গেছে। কর্মচারীদের মধ্যে রয়েছেন ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও গাড়িচালক। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়েছে।

সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ‘সচিবালয় ক্লিনিকে অনেকে ১০ থেকে ১২ বছর ধরে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলেছি, দীর্ঘদিন যাঁরা কাজ করছেন তাঁদের পর্যায়ক্রমে বদলি করতে। কিন্তু তাঁরা (সচিবালয় ক্লিনিকের কর্মকর্তারা) বিষয়টির ভিন্নভাবে বলছেন।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ক্ষুব্ধ হয়ে চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের বদলি করিয়েছেন।’

কর্মকর্তারা বলছেন, সেবা বিভাগের সচিব নিয়মিত এই ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের দুটি ওষুধ নেন। গত মঙ্গলবার সচিবের দপ্তরের একজন কর্মচারী এলে তাঁকে একটি ওষুধ দেওয়া হয়েছিল। এতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ক্ষুব্ধ হয়েছেন। ওইদিন সচিবালয়ের এক চিকিৎসককে কিশোরগঞ্জে বদলি করা হয়। পরদিন বুধবার আরও ছয় চিকিৎসককে যথাক্রমে চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও রংপুরের সরকারি হাসপাতালে বদলি করা হয়।

তবে চিকিৎসকদের বদলির সঙ্গে ক্ষোভের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘এটা একেবারেই মিথ্যা। বদলির সঙ্গে ওষুধের কোনো সম্পর্ক নেই। আমি ওই ওষুধ অনেক বছর ধরেই খাচ্ছি। আর স্বাস্থ্যের সচিব হয়েছি মাত্র কয়েক মাস।’

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক