০৬ এপ্রিল, ২০২৪ ০৭:৪১ পিএম

ময়মনসিংহ মেডিকেলে স্ট্রোকের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য

ময়মনসিংহ মেডিকেলে স্ট্রোকের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য
প্রথমবারের মতো ময়মনসিংহে আই ভি থ্রম্বোলাইসিসে আক্রান্ত রোগীকে সেবা দেন চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগে স্ট্রোক আক্রান্ত এক রোগীর আধুনিকতম চিকিৎসা আইভি থ্রম্বোলাইসিস শুরু করার মাধ্যমে এক নতুন ইতিহাস রচিত হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) নিউরোলজি বিভাগের স্ট্রোক ইউনিটে এক রোগীকে এ চিকিৎসা দেওয়া হয়।

এই চিকিৎসায় নেতৃত্বে ছিলেন মেডিকেলের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মানবেন্দ্র ভট্টাচার্য্য। এতে সহযোগী হিসেবে ছিলেন বিভাগের সহযোগী ও সহকারী অধ্যাপক, মিড লেভেল ও রেসিডেন্ট চিকিৎসকরা।

জানা গেছে, গত সেপ্টেম্বরে স্ট্রোক ইউনিট উদ্বোধনের পর এটি প্রথম রোগী। এর আগে ময়মনসিংহ বিভাগের এ রোগে আক্রান্ত রোগীদের এই আধুনিক সেবা ধরাছোঁয়ার বাইরে ছিল। রোগীদের ঢাকায় যেতে হতো। নির্ধারিত সাড়ে চার ঘন্টার মধ্যে এই সেবা নিতে হয়। তাই এটি সম্ভবপর ছিল না। এখন এ সেবা সরকারিভাবেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে পাওয়া যায়। এর মাধ্যমে ময়মনসিংহ বিভাগে চিকিৎসা সেবা সহজলভ্য হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইন স্ট্রোকে (রক্তনালী বন্ধ হয়ে যে ব্রেইন স্ট্রোক হয়) আক্রান্ত হওয়া রোগীদের সাড়ে চার (৪.৫) ঘণ্টায় রক্তনালীর জমাট রক্ত পরিষ্কার করে রোগীদের প্যারালাইসিস প্রায় পূর্ণরুপে ভালো করা সম্ভব ময়মনসিংহ মেডিকেলে।  যারা সচেতন তাঁরা সবাই এই প্যারালাইসিস এ আক্রান্ত রোগীকে অতিসত্ত্বর হাসপাতালে নিয়ে আসলে এই চিকিৎসা দেওয়া সম্ভব।

তাঁরা আরও জানিয়েছেন,স্ট্রোকে আক্রান্ত এই রোগী আধা ঘণ্টার মধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছিল। অনেক দ্রুত সিটি স্ক্যান ও অন্যান্য বিষয়াদি সম্পন্ন করে এই আইভি থ্রম্বোলাইসিসের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এসএইচ/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ মেডিকেল
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক