ঢাবির থার্ড প্রফে দ্বিতীয় ডিএমসির রেজওয়ান রাজ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজের এমবিবিএস থার্ড প্রফেশনাল পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থী মো. রেজওয়ানুল ইসলাম রাজ।
আজ রোববার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফার্স্ট প্রফের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
থার্ড প্রফেশনাল পরীক্ষার সিলেবাসে ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি—এই তিনটি বিষয় রয়েছে। রেজওয়ান রাজ সব বিষয়ে মেডিকেলের সর্বোচ্চ নম্বর অনার্স মার্ক পেয়েছেন। প্রায় ছয় হাজার মেডিকেল শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা মেডিকেলের কে-৭৭ তম ব্যাচের এই শিক্ষার্থী।
অনুভূতি জানতে চাইলে রেজওয়ান রাজ মেডিভয়েসকে বলেন, ‘আশা করেছিলাম, আমি ভালো করবো। এতটুকুও নিশ্চিত ছিলাম, আমার অনার্স মার্ক আসবে। কিন্তু প্লেস আসবে প্রত্যাশা করিনি, তবে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি খুবই আনন্দিত। বাবা-মা, পরিবার, মেডিকেলের শিক্ষক ও বন্ধুদের প্রতি খুবই কৃতজ্ঞ। তাঁরা আমাকে পথচলায় সহযোগিতা করেছেন।’
রেজওয়ান রাজের বাড়ি খুলনায়। খুলনা জিলা স্কুল থেকে এসএসসি এবং খুলনা সরকারি এম এম সিটি কলেজ থেকে এইচএসসি। দুই ভাই-বোনের মধ্যে বড় তিনি। রেজওয়ান রাজের বাবা একজন ব্যবসায়ী ও মা একটি কলেজের অধ্যক্ষ।
এর আগে এমবিবিএস দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় ফরেনসিক মেডিসিনে অনার্স মার্ক এবং ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় ফিজিওলজি ও বায়োকেমেস্ট্রিতে অনার্স পেয়েছিলেন ডিএমসির মেধাবী শিক্ষার্থী রেজওয়ান রাজ।
-
০৮ সেপ্টেম্বর, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৫ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪