২৯ মার্চ, ২০২৪ ০৭:১৪ পিএম

‘মুনিয়া খান রোজা নামে কেউ কখনই ন্যাশনাল মেডিকেলে পড়েনি’

‘মুনিয়া খান রোজা নামে কেউ কখনই ন্যাশনাল মেডিকেলে পড়েনি’
ভুয়া ডাক্তার মুনিয়া খান রোজা।

মেডিভয়েস রিপোর্ট: কথিত মুনিয়া খান রোজা নামে কেউ কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়েননি বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি নাগরিক টিভি ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিয়া খান রোজা নামক এক কথিত ডাক্তারের বক্তব্য প্রচারিত হয়েছে। বক্তব্যটি ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কথিত ওই ডাক্তার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হতে পাস করেছেন- মর্মে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। প্রকৃত সত্য হলো, মুনিয়া খান রোজা নামের কোনো ছাত্রী কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশোনা করেননি।’

এতে আরও বলা হয়, ‘তার এহেন মিথ্যা বক্তব্যের কারণে ঐতিহ্যবাহী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিব্রতবোধ করছেন। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার কোনোভাবে কাম্য নয়।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভুয়া চিকিৎসক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক