ঢাবির ফার্স্ট প্রফে তৃতীয় রিজভী
পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে পড়াশোনায় মনোযোগ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজের এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থী রিজভী আহমেদ ভূঁইয়া।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফার্স্ট প্রফের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার সিলেবাসে এনাটমি, ফিজিওলজি, বায়োকেমেস্ট্রি—এই তিনটি বিষয় রয়েছে। রিজভী আহমেদ ভূঁইয়া সব বিষয়ে অনার্স মার্ক পেয়েছেন। প্রায় ছয় হাজার মেডিকেল শিক্ষার্থীর মধ্যে তৃতীয় স্থান করেছেন ডিএমসির ৭৯তম ব্যাচের এই শিক্ষার্থী।
জানতে চাইলে রিজভী আহমেদ ভূঁইয়া মেডিভয়েসকে বলেন, ‘খুবই ভালো অনুভূতি হচ্ছে। সবমিলিয়ে আমি খুশি। আসলে এ পর্যন্ত আসার পেছনে আমার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা অনেক বেশি ভূমিকা রেখেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই নিজের প্রতি নিজের একটা দায়িত্ব ছিল। সেইসঙ্গে পরিবারের প্রতি আমার যে, দায়িত্ববোধ রয়েছে, তা ভালোভাবে পালন করতে পারি, এ জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়া।’
রিজভীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। বেড়ে উঠা ঢাকায়। দুই ভাই-বোনের মধ্যে বড় তিনি। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসএসি পরীক্ষা দিয়েছেন রিজভী আহমেদ।
রিজভীর বাবা একজন ব্যবসায়ী ও মা একজন গৃহিনী। এর আগে ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি যুদ্ধে মেধা তালিকায় ৫ম তম হয়েছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায়ও ৩৪ তম হয়েছিলেন রিজভী আহমেদ। তবে তিনি নিজেকে মানবসেবায় নিয়োজিত করার লক্ষে ডিএমসিতে ভর্তি হয়েছেন। ভবিষ্যতে নিজেকে গবেষণাধর্মী কাজে মনোনিবেশ করতে চান রিজভী।
-
০৮ সেপ্টেম্বর, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৫ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪