পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের দাবি আদায়ের আশ্বাস ঢামেক পরিচালকের
মেডিভয়েস রিপোর্ট: বকেয়া ভাতার দাবিতে ১৬ মার্চ থেকে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ৯ মাসের বকেয়া এবং ৬ মাসের বর্ধিত বকেয়া ভাতা পাওয়ার ব্যাপারে সহায়তার আশ্বাস দেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
সোমবার (১৮ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা স্মারকলিপি দিতে গেলে এ আশ্বাস দেন তিনি। এসময় ঢামেক পরিচালক পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি আন্দোলনকারী চিকিৎসকদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
দাবিগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের দাবিগুলো হলো
১. বিসিপিএস ট্রেইনি ডাক্তারদের বকেয়া ভাতা ৭ দিনের মধ্যে পরিশোধ।
২. প্রাইভেট নন-রেসিডেন্ট ডাক্তারদের ভাতা পুনরায় চালু করা এবং নিয়মিতকরণ।
৩. প্রাইভেট রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ।
৪. স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, বিএমএ, স্বাচিপ এবং স্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন ব্যক্তিদের প্রতিশ্রুতি মোতাবেক ভাতা ২৫ হাজার থেকে আরেক দফা বৃদ্ধিকরণ।
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৫ নভেম্বর, ২০২৪
-
১৭ নভেম্বর, ২০২৪
-
০৮ নভেম্বর, ২০২৪