১৯ মার্চ, ২০২৪ ০২:২৯ পিএম

জাতীয় মেধায় চতুর্থ সাদিয়া ঢাবির ফার্স্ট প্রফে দ্বিতীয়

জাতীয় মেধায় চতুর্থ সাদিয়া ঢাবির ফার্স্ট প্রফে দ্বিতীয়
সাদিয়া তাসনীম।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থী সাদিয়া তাসনীম। এর আগে ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি যুদ্ধে চতুর্থ স্থান অধিকার করেছিলেন সাদিয়া।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন অফিসের তথ্য অনুযায়ী, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৫৪টি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ছয় হাজার শিক্ষার্থী। এর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন ডিএমসির কে-৭৯ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া তাসনীম। তিনি এনাটমি, ফিজিওলজি ও বায়োকেমেস্ট্রি সব বিষয়ে অনার্স মার্ক পেয়েছেন।

সাদিয়ার বেড়ে ওঠা

২০০২ সালে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন সাদিয়া তাসনীম। গ্রামের বাড়ি টাঙ্গাইলে। বাবার চাকরিসূত্রে শেরপুর জেলায় শৈশব কাটে। এরপর রাজশাহী এসে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন সাদিয়া। এসএসসি সরকারি পিএন গার্লস হাইস্কুল থেকে এবং এইচএসসি রাজশাহী কলেজ থেকে। ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ফাস্ট গার্ল ছিলেন সাদিয়া। রাজশাহী কলেজের একামেডিক পরীক্ষায়ও সেরা দশে থাকতেন তিনি। এরপর ২০২২ সালে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় চতুর্থ হন সাদিয়া। দুই ভাই-বোনের মধ্যে সাদিয়া সবার বড়। সাদিয়ার একমাত্র ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক