১৯ মার্চ, ২০২৪ ১২:৪৬ পিএম

বিএমএ ভবনে জড়ো হচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

বিএমএ ভবনে জড়ো হচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা
বিএমএ ভবন।

মেডিভয়েস রিপোর্ট: ৯ মাসের বকেয়া ভাতা আদায়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশনের (বিএমএ) ভবনের সামনে সমবেত হওয়া শুরু করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঢাকার বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন তাঁরা।

এর আগে ১৮ মার্চ পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তাররা গত ৯ মাস ধরে ভাতা বঞ্চিত। ২/৩ মাস ধরে নানা তাল বাহানা এবং দিন তারিখ দেওয়ার পরেও বিসিপিএস এখন অবধি কোন টাকা দিতে সমর্থ হয়নি। সেইসঙ্গে বিএসএমএমইউর অধীনে রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট ডাক্তারদের বন্ধ ভাতা চালু এবং বকেয়া আদায়ে ট্রেইনি ডাক্তাররা আগামীকাল ১৯ মার্চ প্রেসক্লাব বিএমএ ভবনের সামনে একত্রিত হবেন এবং দাবি আদায় না হওয়া প্রেক্ষিতে আরও কঠোর পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমএ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক