বিএসএমএমইউতে ১২০ জন শিক্ষককে সনদপত্র প্রদান
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিচিং মেথডোলোজি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত ১২০ জন শিক্ষককে মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৩ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ উপলক্ষে একটি অনুষ্ঠানে আয়োজন করে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের মেডিক্যিাল এডুকেশন ডিভিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে এসব সনদপত্র তুলে দেন।
বিএসএমএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের মেডিকেল এডুকেশন ডিভিশন বিভিন্ন সময়ে ৪টি ব্যাচে ১২০ জন কর্মরত শিক্ষককে টিচিং মেথডোলোজি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আরও দক্ষ করে তোলা। সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করনে সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫