বিএসএমএমইউতে রেসিডেন্ট চিকিৎসকদের লটারির মাধ্যমে সিট বরাদ্দ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লকে অবস্থিত ডক্টর হোস্টেলে লটারীর মাধ্যমে নারী রেসিডেন্ট শিক্ষার্থীদের (চিকিৎসকদের) হলে সিট বরাদ্দ করা হয়েছে।
আজ বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
২০১৬ সালের পর এই প্রথম নিয়মতান্ত্রিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত রেসিডেন্ট চিকিৎসকদের মাঝে লটারীর মাধ্যমে হলের সিট বরাদ্দ দেয়া হল।
এ সময় বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বর্তমান প্রশাসন সকল নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছে। হলে ছাত্রীদের সিট বরাদ্দও লটারীর মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। আশা করি, বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরা এর যথাযথ ব্যবহার করে তাদের পড়াশোনা চালিয়ে যাবেন। তারা উচ্চ শিক্ষিত হয়ে দেশের মানুষের সেবা করবেন। আমরা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করব। এ ব্যাপারে আমাদের চেষ্টা চলমান রয়েছে।’
সিট বরাদ্দের লটারীর সময় বিশ্ববিদ্যালয়ের হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, অধিকতর উন্নয়ন প্রকল্প সমূহের পরিচালক সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫