০২ জানুয়ারী, ২০২৪ ০৪:০০ পিএম

চলে গেলেন রামেকের গাইনি বিভাগের ডা. আফরোজা খাতুন

চলে গেলেন রামেকের গাইনি বিভাগের ডা. আফরোজা খাতুন
ছবি মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন রাজশাহী মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. আফরোজা খাতুন লিলি। সোমবার (১ জানুয়ারি) রাত ১১টার কর্মস্থলে চিকিৎসা প্রদানের সময় মারা যান তিনি।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, এই গাইনি বিশেষজ্ঞ সোমবার (১ জানুয়ারি) রাত ১১টার সময় অপারেশন থিয়েটারে (ওটি) সিজারিয়ান অপারেশন পরিচালনা করছিলেন। অপারেশনের শেষ পর্যায়ে আকস্মিক সিভেয়ার একিউট এমআইতে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যান তিনি। তাৎক্ষণিকাবে তাঁকে কার্ডিয়াক বিভাগে নেয়া হয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

নাটোরের বড়াইগ্রামের সন্তান আফরোজা খাতুন একই মেডিকেলে কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. সেলিম খানের স্ত্রী।

তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ডা. আফরোজা ছিলেন আরএমসির ২৬তম ব্যাচের শিক্ষার্থী।

ভদ্র এবং বিনয়ী এই চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক